মালা ঘোষ মিত্রের কবিতা
মেঘমল্লারের দেশে
বদলে যায় পৃথিবী
ঘুরে ঘুরে জলের মতো
আনতে চাই স্মরণে—
প্রবেশ করছে অখণ্ড নীরবতার ভিতরে
ক্রমাগত নির্জন হয়…
হারিয়ে যাওয়া দিন
আলো-আঁধারে
নীরবতারও একটা শব্দ থাকে।
অহংকারের চিহ্ন যে লুকিয়ে থাকে
ব্যতিক্রমের ভিতরে।
চারিদিকের নৈঃশব্দ্য গ্রাস করে
ব্যালকনি থেকে একটুকরো আকাশ দেখি
মুহূর্ত বিদ্যুৎগতিতে অতীতে ফিরি
মাকে জড়িয়ে ধরে বলি
মৃত্যুউপত্যকা থেকে উদ্ধার করে
নিয়ে চল মেঘমল্লারের দেশে।
মুহূর্তের নৈবেদ্য
আসলে আর যাওয়া হয় না,
চেতনা হয়ে যায় রুখুসুখু
আই-হোল দিয়ে প্রতিদিন দেখি
আর প্রত্যহ উপেক্ষা করি।
নদী হয়ে যায়, বহু দূর থেকে ডেকে আনি
অনন্তজ্যোতির লকলকে আগুন ডাকে —-
দিন আর ফুটবে না
ধূসরিত জীবন
পাতা খসার আওয়াজও ধরা যায়
রাত্রির স্তব্ধতায়।
জীবনও অপেক্ষা করে
মুহুর্তের নৈবেদ্য সাজিয়ে
ফিরে ফিরে আসে
জীবনের কাছে, অপ্রত্যাশিত অর্ঘ্য।