মিজানুর রহমান তোতার কবিতা

মিজানুর রহমান তোতার কবিতা

অনুভবের ছবি

কাঠের পুতুল অঙ্কনের দক্ষতায় প্রাণবন্ত
অসম্ভব রকমের সুক্ষ্নতা মাধুর্যে দারুণ আকর্ষণীয়
বাস্তবাকেও হার হানিয়েছে-যেন জীবন্ত শিশুর চাহনী।

পুতুল কথা বলে, কাছে ডাকে,
হি হি করে হাসে। ভুল দেখছি না তো, কাছে যাবো?
ঠোঁটের ডগায় শীষ। থমকে দাঁড়ালাম, পুতুল না প্রাণ,
না কি ভুত?
আসলে অনুভবের ছবি প্রাণহীন কল্পনা।