ল্যান্ডস্কেপ
সব ছবিরাই কেমন বদলে বদলে যায়
পূজো বা উৎসবের আগে
যেমন কলি ফেরায় নোনা ধরা দেয়ালের গা
পুরানো শিকড় ব্যথা মুছে ফ্যালে গাছ
অথবা পাড়ে ওঠা হাঁস ,যেভাবে পাখা থেকে
ঝেড়ে ফ্যালে জলের সংলাপ ;
তুমিও অনায়াস সাবলীল হাতে
ফ্রেমের পর ফ্রেম বদলাও
অথচ মন্ত্রমুগ্ধ আমি
ভেঙে ফেলা সময়
ছিঁড়ে দেওয়া কাঁচ
এসব জমাই