জহুরুল ইসলামের কবিতা

জহুরুল ইসলামের কবিতা

সন্ধ্যার লাবণ্য হৃদয়

সন্ধ্যা খুঁজেছিল-
অমায়িক আঁধার জমিন।
যেখানে ঘন পাতার আড়ালে নক্ষত্র জ্বলে থাকে
নীল আসমানের গায়।
বাতাসের সাথে খেলা-ঝরে পড়া পাতা
পায়ে পায়ে।

বুকের কপাট খুলে পা বাড়াল পথে
নদীর কিনার ঘেঁসে-
শীতল বাতাস আসে লাবণ্য হৃদয়ে।
দুটি আঁখি তার
উষ্ণ জলের ফোয়ারা,
কালো পৃথিবীর বুকে ঝরে।

হরিণ চোখ

দুরন্ত হরিণ চোখে হঠাথ যখন চোখ পড়ে
তখন সরিষা ফুল ফোটে।
লাল জলে ঢেউ ওঠে,
নদীতে পাড় ভাঙার শব্দ হয় খুব।

এখন প্রজাপতির বুকে বিষাক্ত সাপের ফণা,
অবিরত সে ছোবল দেয়।

তবু তোমার হরিণ চোখ
আমার এ অন্ধকার আকাশের আলো।

ভূল অনুবাদ

মাঘের রোদের মতো শান্ত হয়ে ছিলে
এতদিন –
সুপ্ত আমের মোলের মতো ।
সূর্যমুখীর বিকেলে এলে- হঠাত মুখের হাসি
নিয়ে-

এখনও বুঝিনি-
ওই শারীরিক ব্যাকরণ,
ভূল হয়েছে দৈহিক অনুবাদে আরু…