দীদার মাসুদের কবিতা
ভালোবাসার নোঙর
প্রমত্তা নদীর পাড়ে দাঁড়িয়ে –
ছলাৎ ছলাৎ ঢেউ দেখি আর যৌবন-তরঙ্গে ভাসি।
অতপর,
চোখ বুজে ভাবি,
বাতাসে দোল খাওয়া প্রিয়ার এলোকেশের ছন্দ তাল!
নদীর ঢেউগুলো যখন আছড়ে পড়ে তীরে-
হারিয়ে যাই আমি তখন অযুত স্মৃতির ভীড়ে!
স্রোতের তোড়ে ভাঙ্গে দু’কূল, ভাসে কত নীড়,
প্রিয়ার দেয়া দুঃখে ধরে হৃদ-মাজারে চিড়!
তবুও আমি নদীর ঢেউয়ের মতো প্রেমের যৌবন বুঝি,
দূর সমুদ্রে জেগে উঠা চরে ভালোবাসার নোঙর খুঁজি।