নিবিড় সাহার কবিতা

নিবিড় সাহার কবিতা

বেড়াল

দুঃখগুলো ঘাপটি মেরে বসে আছে
হেঁশেলের জানালার পাশে l
মরচে ধরা চাঁদের আলোয়
দু-এক টুকরো মাছের মতো সুখ,
ভাঙা জোৎস্নার দানা হয়ে
সেই বেড়ালের চোখে ভাসে l

উপোসী চোখ আর উপায়ের মাঝে
সীমানার বেড়াজাল l
শেকল পরানো থাবা ছুঁয়ে আছে
জীর্ণ ফাগুন কাল l