রেবা সরকারের কবিতা

রেবা সরকারের কবিতা

চার পর্ব

১.
আমি তোমায় চোখ দেবো
ফুসফুস দেবো
কিডনি দেবো
আর দেবো লম্বা রাস্তা

দুঃখ এলে ছিঁড়ে খাবো কলিজা
হাসি এলে উদোম হাতে জড়াবো, এই নাও সর্বশেষ
খুঁটিয়ে খেয়ে খেয়ে ভারতবর্ষের আকাশ হয়েছি আমি

২.
আবার দেখা হোক আমাদের
শেষ কবে দেখা মনে নেই
বলবো এক দুঃস্বপ্নের কথা

শেষের কবিতা যেমন
নদীর আছে ভাঙ্গন
আছে গঠন

শেষটুকু একা হাঁটতে
দূরের আলোই পথ দেখালো

কবিতা লেখা হয় বুকের মধ্যে
চোখে জল জমা হলে
কোনো দোষ হয় না

৩.
লম্বা পথে আর কতদিন হাঁটো
ঘোড়ার খুরের লাগামে

জীবনের মানে কী

হয়তো একদিনের জন্য বড় আশা ছিল আমার।

জীবন পর্বত
ঢালে ঢালে এবড়োখেবড়ো, পথের অন্য কোথাও ঘর ঠিকানা

মহীরুহ বৃক্ষের তলায় আমার বাসস্থান

আদর্শ মানুষ আমি। পথ ভুল হলেও নিজেই খুঁজে নিতে পারি

এত সুন্দর আমার কাছে পরাজিত হলে
দুঃখ হয় লম্বা রাস্তার বিবরণে