চাঁদ
হেমন্তের ধানের উগার খালি দেখে যে বউ উঁকি মারে
কাল জোছনায় জামাইকাটা নদীতে দেখে মাছের ঘাই
মায়া
প্রচণ্ড স্বর্দিজ্বর শেষে
ব্যাথায় আক্রান্ত শরীরে
কেবল মায়া বেঁচে থাকে
শীত
বর্ষা এলেই রোদের কদর বাড়ে
শীতে তেমন প্রচণ্ড গরমের
তুমি দূরে থাকলেই রোদ লাগে
কাছে এলেই যেন প্রচণ্ড শীত