সাইফউদ্দিন আহমেদ বাবরের কবিতা
সমান্তরাল
সাপটা ফণা তুলে তেড়ে এলো
আমি ভয় পেয়ে চোখ বুজলাম,
অনেক্ষণ পর টের পেলাম,
বেঁচে আছি,চোখ খুলে দেখি
সাপটা আমারই পাশে
হাসি মুখে বসে আছে—
২
আমি কাঁদি,সে হাসে
আমি হাসি,সেও হাসে
সে ভালোবাসে,সে ঘৃণা করে,
ভালোবাসে সে নতুন করে
ঘৃণাও করে সে নতুন করে।
৩
আদিম যুগেও জেদ ছিলো
অন্যের প্রতি মনের মাঝে
খেদ ছিলো
স্বজাতি ধ্বংশের প্রবৃত্তি ছিলো
প্রেম ছিলো,ভালোবাসা ছিলো
প্রতারণার ফাঁদ ও নিয়ম ছিলো,
আদিম যুগেও
এই ছিলো,সেই ছিলো,সব ছিলো।