এস এম তিতুমীরের কবিতা
মন মৃত্তিকা
মিশে যায় তবু জাগে প্রাণ
মৃত্তিকা ভয় নির্ভয় আবরণ
আমারই পাঁজরে গুঁজা
আমারই মরণ । চিনি না তাকে
পাই না সাথে, নয় সে সাথি
তবু প্রেমিক বনে যায় রাতারাতি
আলোহীন কোনো ঘরে
মিশে যায় অনাদরে, নাই ভালোবাসাবাসি
ভুল করে তবু বারবারই তার
বাহুডোরে কাছে অসি
সংসার
রাঁধি-বাড়ি খাই, উড়ে যাই
তারপর;
গল্প করি ৷ কতো যে দেখেছি তোমায়
তুমিহীনা নিঃস্ব আমি, মূল্যহীন এ জীবন
খুলে পড়া পাখির পালক
নিরর্থক বেঁচে থাকা, তুমি ছাড়া ৷
সত্যি বলছি আমি – তোমাকেই ভালোবাসি
উড়ে যদি যায় ফিরে ফিরে আসি
ধান
আমরা গর্বিত ৷ তোমার শরীর নিয়ে
রক্ত-মাংস অস্থি-মজ্জা মশৃণ ত্বকের
লাবণ্য দিয়ে ৷
কাচা মুখ, রোদে পোড়া চোখ
অন্তরে দুধ-সাদা প্রাগাঢ় আলিঙ্গন
লেগে থাকে রূপের দেশে ৷
আমাদের ঘরে জরা নেই
নেই বিদ্বেষ, প্রদানের ক্ষরা
আমাদের কপাল ছিঁড়ে ছিঁড়ে খায়
তাবৎ পৃথিবীর মানুষেরা