সুধাংশুরঞ্জন সাহা’র কবিতা

সুধাংশুরঞ্জন সাহা’র কবিতা

জীবনযন্ত্রণা

সময়ের চোখে ছিল নিষেধের বিষদৃষ্টি,
রঙে রেখায় আঁকি জীবনের অযুত বিভ্রান্তি ।
যুদ্ধে আর প্রেমে ধর্ম থাকে নাকি !
স্রোতহীন নদীতে ভাসে অন্তহীন কলঙ্ক ।
ঘোলা জলে দস্যুতা যেমন থাকে,
থাকে সীমাহীন কান্নার পৃথিবী ।
শূন্য থেকে শূন্যতায় গাঢ় হয় জীবনযন্ত্রণা ।

অধিকারনামা

সেই কবে থেকে আমি তোমার অচেনা
বানভাসি এলাকায় সাঁতার কাটছি,
মরুভূমিতে হাঁটছি বৃত্তহারা একা ।
তথাপি আলোর কাছে পাখিদের ভাষা,
কিংবা গাছেদের কাছে পরিনত প্রেম
চাইছে ভালোবাসার নদীর সংযম ।
হারানো গনতন্ত্রের অধিকারনামা,
গোষ্ঠী সংক্রমণে আজ যা এলাকা ছাড়া