প্রদীপ্তা গোস্বামীর কবিতা

প্রদীপ্তা গোস্বামীর কবিতা

সম্পর্ক

আমি ‘অসামাজিক’ হয়ে গেছি
জড়িয়ে পড়েছি নামহীন জটিল
সম্পর্কে; বেড়িয়ে আসা কঠিন
তাই আকঁড়ে ধরি অছিলায়।

প্রেমহীন জীবন যেন দৃষ্টিবিনা
আখিঁ; তবে পরিণতি ধোঁয়াশা-

সম্পর্কের চক্রব্যুহ ভেদ করা
আর অতলান্তিকে মুক্তো খোঁজা
সমতুল্য; তবে আমি সাধারণ
অসাধারণ ভাবা ভ্রান্তি কেবল।

আপাত জটিল সম্পর্ক সরলীকরণ
দুঃসাধ্য; তাই সম্পর্ক গড়া আপেক্ষিক।

অবিশ্বাস

বিশ্বাসের আস্তরনে গা ঢাকা দিয়ে
মিথ্যে গল্প গুলো
আজ সত্যি হয়েছে।

সম্পর্কের দুর্বলতা খুঁজে আঘাত হেনেছে
মিথ্যে প্রেমের দোসর।

হারিয়ে গেছে সব চাওয়া-পাওয়া
শেষপ্রান্তে দাঁড়িয়ে আজ
শুরুর ভাবনা অর্থহীন।