বিশ্বজিৎ করের কবিতা

বিশ্বজিৎ করের কবিতা

গদ্যময় রাত

দেখা না হোক, কথা হোক
ঝরাপাতায় তৈরী মন-খাঁচায় বসে।
তুমি সেথায় নাম না জানা পাখি,
হঠাৎ করে খাঁচা ভেঙে পালিয়ে আসা।
কথা চলতেই থাকুক বাঁধভাঙা স্রোতে ভেসে,
না-বলা কথাগুলো কবিতা হয়ে উঠুক ভালোবাসার ক্যানভাসে!
কত কথা বলতে গিয়ে বিহ্বল হয়ে কেঁদে ফেল তুমি, আড়ালে…
এই চোখের জল হয় কবিতা
তোমার রাতের গদ্যময়তায়।