শামীম আজাদে’র কবিতা
১.
ভাইরাসের চরণে সব নার্ভ
জমা দিতে বাধ্য হয়েছি
এখন যুদ্ধ করবো কিভাবে?
২ .
প্রতিদিন ঘুমোতে যাই এক পৃথিবী রেখে,
জেগে উঠে দেখি সে আরেক হয়ে গেছে!
৩
কবিতা দিয়ে বাণিজ্য হয় না
কোভিড দিয়েও কবিতা হয় না
কিন্তু কবি যে লাচাড়।
৪
আমার যে হায় খসা পালক
বৃক্ষভাঙা কাল
কইলজা সাজাই চোখ চন্দনে
পুচ্ছ করি লাল।
৫
চার্গিল টার্কি, টলস্টয়ের টি আর
টেমস রিফুকরা জলের পকেটে
এই অধমের কবিতাও
ভাসছে ছিন্ন:মস্তা!
৬
যদি দৈবাৎ কোনোদিন
ঘুম ভেঙে জেগে উঠি
কফ্ ও কাশিহীন
বলি, শুভ জন্মদিন শামীম
এ তোমার নতুন প্রভাত!