আবু আফজাল সালেহ’র কবিতা
কাঠবাদামের মতো নিরস চোখ
হঠাৎ-হঠাৎ হাঁটি রমনাপার্কের ফুটপথে
দিব্যিজ্ঞান হওয়ার পর থেকেই।
এ কী পথ?
—নাকি চাদরবিহীন ঘর?
—নাকি মাঝিবিহীন নৌকা?
যেখানে থাকে শিশু যুবতি রমণীরা;
দেখি,খাদ্যর খোঁজে ফেরা পথকিশোরীর
কাঠবাদামের মতো নিরস চোখ—
বর্ষার চলনবিলের মতো বিস্তীর্ণ হাহাকার!
এদের একেকটা অশ্রুপাতের প্রভায় হোক
আয়েশিদের অঙ্গার।
ভবিষ্যতের বিপদধ্বনি
তোমাকে ঠকিয়েছি—
ছায়াবৃত্ত করেছি ইচ্ছেকরেই
পর্দার আড়ালে মুখটিপে হেসেছি এতোদিন;
নির্লিপ্ত নিরহংকারী চোখ
পেয়েছে কপটতার আশ্বাস।
এখন দেখি, তেলেভাজা কড়ালুচির মতো সে জোড়াচোখে
আমার ভবিষ্যতের বিপদধ্বনি