শিবানী বাগচীর কবিতা

শিবানী বাগচীর কবিতা

বেখেয়ালী ইচ্ছেরা

নিশুতি রাতের নিস্তব্ধতা চিড়ে আমার হৃদয়ের কার্নিশ বেয়ে নেমে আসে কিছু আনকোরা শব্দের পসরা।

একান্ত অবকাশে, ফাগুন রঙা হেমন্তের ঊষরতায়, শীতের ওম মেখে ভাবে বিভোর হয়ে অক্ষরে অক্ষর জুড়ে বুনি শব্দের জাল।

আমার যাপন ছুঁয়ে ধীর লয়ে ধূসর দীগন্তে ছড়িয়ে পড়ে, গোধুলির রক্তিম আভা।

বেখেয়ালী ইচ্ছেরা কেন যেন সহসা বদলে দিতে চায় জীবনের মানে, আর তাই তো তোমার অস্তিত্বের সবটুকু দিয়ে আমার উচাটন মনে তোলে ভৈরবী সুর!

ধুলোর পরতে পরতে লেখা বীবর্ণ মলাটে লেখা আছে যে নাম, মন হারানো স্মৃতির মিছিলে তারা বিদ্রোহ করে, অনুভবে কথাও বলে?

অগত‍্যা চুঁইয়ে পড়া নোনা জলে বানভাসী হয় যাপনের অসমাপ্ত উপন‍্যাস, ঘোলা জলে পাক খেয়ে, অজানা দীর্ঘশ্বাসে।