জাহ্নবী জাইমার কবিতা
নীল বিষ
প্রহরে প্রহরে জেগে ওঠে নীল বিষ,
নীরবেই গাই নীলকণ্ঠের স্তুতি।
নির্ঘাত দহনে ভুলেছে পাখিটি শিস,
আঁধারেই জ্বলে প্রবঞ্চনার দ্যুতি।
সন্নাসী মন মিলনের সন্ন্যাসে,
গাজনের সুর সেধে যায় আজীবন,
যৌবন ফেরে আচমকা দুরভাষে।
সৎ সাজি আর গাই কীর্তন,
টনটনে ব্যথা কেন এ পৌর্ণমাসে?
উপসাগরে গড়ায় কামনা রাশি।
জীবনের ভাষা বুঝি না এ পরবাসে!
সোনালী দুঃখ কেন বোনে বোকা চাষি?
দুঃখ দিয়ে কি গড়া যায় রূপকথা?
তার চেয়ে ভালো নন্দিত নীরবতা।
হনন
গাছেরা কবিতা লেখে আকাশের গায়ে,
সবুজ তুলিতে আঁকা কবিতার কথাগুলো ,
পৃথিবীতে নেমে আসে ছায়া অক্ষরে।
একদিন সব ছায়া মুছে যাবে পৃথিবী থেকে,
কবির ডায়েরি জুড়ে লেখা হবে হননের কথা
দারুণ সূর্যের নিচে শুয়ে থাকা অসহায়,
নদীটির মতো মনে হবে-
একটিও ছায়া যদি পড়তো মাটিতে।
পিকো মেয়ে
মেঘের গায়ে পিকো করছে মেয়ে আহ্ কি তার রূপ
জরিনপাড় বসাতে স্বপ্ন বুনে
স্বপ্নের চারপাশে জোনাকি আলো ঝিকমিক করছিল সুখল
মেয়েটি ফালি গামছায় ঢাকে, ঝলমলিয়ে উছলে মাত করে
শাড়ির যৌবব গামছায় শাসন
পায় না ভেবে শরীর না ফ্রক, কোনটা অবাধ্য
সুতোর গুটলি থেকে হিস হিস শব্দে উঠে আসছে সুতোয়
তাকে ঘিরে গড়ে তুলছে ঠাস বুনোটের শাড়ি
শাড়িতে জড়িয়ে যেতে যেতে বড় হয়ে গেল হঠাৎ।
শাড়ির স্বপ্ন দেখা
সেই পিকো মেয়েটা আজ একটা শাড়ি পেয়েছে
শাড়ি পেয়েছে মান্ধাতার আমলের বিনিময় প্রথায়,
সে দিয়েছে শরীর
শরীর দিয়েছে শাড়ি।
আজ ভোর রাতে তার নিথর দেহটা
মেঘ বরাবর নিচে ঝুলছে
গলায় সেই শাড়ির ফাঁস
মেঘের গায়ে যেন পিকো করছে মেয়েটি।
আহা কী রূপ।
শিমলার নগ্ন ছায়াতলে
তুমি এক জুম চাষী। শিমলার হৃদয়, মন, শরীরের
উপত্যকা আগুনে পুড়িয়ে তুমি কৃষিকাজে মত্ত হতে পারঙ্গম।
দাউদাউ অগ্নি লোকে ক্ষুধিত জিহ্বার
উদাত্ত সম্পদ গ্রাস করে জন্ম দিচ্ছ ধূ-ধূ প্রান্তর
বন্ধ করো প্রাণঘাতি জুম চাষ। শ্যামল প্রকৃতি জুড়ে
সত্য হয়ে উঠুক পাহাড়ি মেঘে দুরন্ত সে ইচ্ছে ফোঁট
সে পাখি মূমূর্ষুপ্রায় সংজ্ঞাহীন পড়ে রয়।
তাকে দাও শুশ্রুষা ¯েœহ অভিশপ্ত রোগ শয্যা থেকে
চুম্বনের আর্দ্রতায় স্থবিরতা মুক্তি দাও সম্মোহন দাও
হত্যা সন্ত্রাস থেকে লুটতরাজ অগ্নিদাহ থেকে
চৈতন্য জড়তাবন্দি বোতলের ছিপি খোলো স্বতঃস্ফূর্ত
নতুন বিশ্বাসে, প্রেমে স্বপ্নে আর শান্তিমন্ত্রে সহজিয়া
আবাদে আত্মস্থ হও, দগ্ধনীল জুম চাষে
কাঙ্গালের হাহাকারে দীর্ণ বুক
নতুন আগুনে তুমি পুড়িওনা আর।
নগ্নতায় বহিরঙ্গে দাও ঢেলে শুভ্র তুষারের আবরণ
¯েœহজল মমতাম-িত আদি উপশম সনাতন ঐতিহ্য
মঞ্জুল অবরুদ্ধ অসাধ্যের সরব আদিমতা দূর হয়ে যাক।