শামীম আহমদের কবিতা

শামীম আহমদের কবিতা

অনৈতিক ভ্রমণ

মীনাঙ্কিত পতাকা উড়ছে সমুদ্র শহরে
চুম্বকের মতো কাছে টানে কামার্ত নেশায় ;

বুকের ঠিক এক ইঞ্চি নিচে অসংখ্য –
বহতা স্রোতধারা ,ওরা সহোদরা ,
প্রচণ্ড খরাতেও ভাসায় দুকূল !
বয়ে নিয়ে যায় ,নিবিড় সঙ্গমের অভিপ্রায়ে
মোহনার শেষপ্রান্তে ;

জল জোছনার বিমুগ্ধ আলিঙ্গন
মনে হয় যেনো
রেটিনা নগরে লাইটহাউসের আলো,
জোয়ার ভাটায় –
দূরপাল্লার নাবিকের জন্যে সতর্ক সংকেত ;

জলে ব্যারিকেড দেয় আলোর দেয়াল
সমুদ্রের গভীরে যেতে নেই ,গেলেই জীবনের ইতি !

অতএব সাবধান
দুর্গমপথে সাধুর বিবমিষা বড্ড বেমানান ।