অনঞ্জন চট্টোপাধ্যায়ের কবিতা

অনঞ্জন চট্টোপাধ্যায়ের কবিতা

ইন্দ্রাণী

ইন্দ্রাণী আজ একদম অন্য পোষাকে, চেনাই যাচ্ছে না
কত কতদিন পরে ও যে সমুদ্রে, শুদ্ধ জাগরণে!
সমস্ত অপূর্ণতাকে আলগোছে নিয়ে স্বপ্ন বর্ণচ্ছটা;
সুখ ছুঁইছুঁই জীবনে একদিন ছিল মগ্ন ভালোলাগা,
তারপর, পরিত্যক্ত আবেগে ইন্দ্রাণী, চুরি যায় সব।
আজ, যেন অনেক অনেকদিন পর তার চুল ওড়ে,
নোনা হাওয়ায় লাগে নশ্বর আবেগ, ভুলে যাওয়া রোদ
ছুঁতে ছুঁতে বাইরের শান্ত ভাবটা ধরে রাখতে চেষ্টা,
আবার টের না পেয়ে যায় সমুদ্র- সে যে খুব লজ্জা,
সূর্যাস্তের কমলা সুগন্ধে ব্যাকুল হাওয়ারা ছোঁয়
ভেতরের কাঁপুনিটা যেন বেরিয়ে আসবে এখনি,
স্পর্শের হরষে ইন্দ্রাণী চোখ বোজে, আছড়ে পড়ে ঢেউ।