স্বরূপ
বোতলে বন্দী শ্যাম্পেন ভরা
তুমিই করেছো রুদ্ধশ্বাস
পলকে ঝাঁকুনি ছলকে ওঠে
মুক্তো ফেনার জলোচ্ছ্বাস
আঘাতে আঘাত আমিও আমাতে
হরকা বাণে প্লাবিত রূপ
অহং জেদি মিথ্যে ভেবেছো
জানোনি আজো নদীর স্বরূপ
তান্ডব হলে প্রলয় দাপটে
তছনছ করে কাঙ্খিত সুখ
কিছু ভেসে যায় পড়ে থাকে যা
সঞ্চিত জীবনে আসল মুখ