সৌহার্দ সিরাজের কবিতা

সৌহার্দ  সিরাজের কবিতা

অন্ধকারের উঠোনে একটা আলো

বাতাসে একটা বাঁশি বাজছে
মনে হচ্ছে বাঁশির সুরটি নরম নদীতে নেমে যাবে
অন্ধকারের উঠোনে একটা আলো জেগে জেগে ঘুমুচ্ছে
সংখ্যাতীত বিন্যাসে প্রতিবিম্বের খেলাগুলো
অংশগ্রহণ না করলেও প্রত্যক্ষ সক্ষমতা
আত্মগোপন করছে না
এবার তো ওকে জাগাতে হয়

উৎসবের ব্যাপারটা অবরোধের আড়ালে চলে যায় কি না তাই ভাবছি