সবাই যখন
সবাই সব বিষয়ে যখন জানে বলে দাবী করে
জানলাগুলো অপ্রয়োজনীয় ঠেকে
এবং তাদের ভেতর দিয়ে আলোর প্রবেশ।
সুরঙ্গের মধ্যে যেসব ভবঘুরে
কোনো অনিশ্চয়তা নিয়ে বুকে
ও’মুখে ভাবে উচ্ছাসে শেষ করবে হাপিত্যেশ
সেখানে ঘটে যবনিকা পতন।
নতুন অনুষঙ্গের অনুসন্ধানে অভিমুখ বদলে
চলে দিশেহারার আদলে