ইলা সূত্রধরের কবিতা
সুখের ঠিকানা
জানি না কতটুকু সময় আছে বাঁকি
দরজায় কড়া নাড়ার শব্দ
মনে হচ্ছে যেতে হবে এবার
যদি আর ফিরে না আসি
মনে রেখো সেদিনের শেষ অস্ত রবির কথা
স্বল্প সময়ের সংকীর্ণ গলিপথে
যেটুকু অতীত জমা আছে।
সুযোগ পেলে ছুঁয়ে দেখ তাকে
হয়তো সেখানেই খুঁজে পাবে সুখের ঠিকানা।
অনুরণন
বসে বসন্ত বউরি এক জানালার কার্নিশে
ক’দিন হল চলেছে ডেকে উদ্ভ্রান্তের মত
দিন রাত ছুটোছুটি হারানো কিছুর সন্ধানে
অনন্ত জিঙ্গাসা মনে, দু’চোখে খিদে লেগে কত
ওর ডাকে আসে না ঘুম চোখে, রোজ ওড়াই ওকে
আজ করুন স্বরে ওর এ কিসের অনুরণন !
সবকিছু ভুলে, উতলা মন ভাসে বিলাসী আবেগে
জড়িয়ে সেই চেনা শ্বাস প্রশ্বাস সর্বক্ষণ।