সিয়ামুল হায়াত সৈকতের কবিতা

সিয়ামুল হায়াত সৈকতের কবিতা

হাওয়া বদল

ঘর বানানোর কথা বলে
পাখি চোখ জানালায় বসে
বিপরীত মন
আঙুল পোড়ায়
ঘুমের
ঘরের

চার

অসুখের বিছানা মশাল গানের মতো
হিমালয়ের মেয়ে তুমি নিজেকে বড় করো।
মাটি ছোঁয়াচে হয়ে যায়
নিজেদের দূরত্ব কঠিন সে সমুদ্র ঝড়
মিত্রদের বলতে প্রেমিক বোঝো-

নিউজপেপার কাগজের চোখ
ব্যাগের ভিতরে ব্যবসায়িক দৈন্যদশা
আত্নপ্রচার করতে গিয়ে পাতিলের শালুন
টিউবওয়েল জমিয়ে রাখে একগজ জল

সংসারের চাওয়াগুলো প্রেমের বিপরীত

ফুল

কবিতা লিখতে চাইলে চিরকুট বলি
প্রেমের চেয়েও তুমি যৌক্তিক
মানুষের মন, পাখির মতো চাইতে পারি না

কথা দিয়ে কথা না রাখা ফুলের সংসার।