শর্মিষ্ঠা বিশ্বাসের কবিতা
২০২০’র কবিতা
শষ্যের কাঁকর বাছা শেষ।
এইবারে তুই আমার জন্য কোনো লহরি আঁকা ভারতমহাসাগর এনে দিবি।
একজন ইলিয়াস
স্বজনরা চিকিৎসকের কাছে।
মন্দির
মসজিদ
বর্ডার সিকিউরিটির মধ্যে আসন পেতে বসেছে।
না-শরীরে প্রবল জ্বররাশি পাটাতনে বসে ঢেউ গুনছে।
একসময়ে ধারাপাত বইএর পাতা উড়তে উড়তে জলের ছায়ায় ফরাস পেতে বসলো।
ওইখানেই আমাদের সময় ভীড় করে আছে।
ইলিয়াসের খোঁজ রেখো মহাভারত ।
ময়নাতদন্ত
লোভে স্টেরয়েডের বেপরোয়া ব্যবহার করে ফেলি।
স্টেরয়েড জাতীয় পতাকাতলে চিরঘুমের সময় ভূতের বাড়ি গিয়ে টেলিফোনে যোগাযোগ করি ভোরের হাওয়ার গতিবেগের সাথে।
এই মুহূর্তে আপনার কলটি ফরোয়ার্ড করা হচ্ছে….
একটি পালকের ময়দানে পাখির ভাঙা বাসনা।
ছাগল চড়ছে মাঠে।
কিংবা
মাস্তান নামে অমাবস্যায়
চাঁদের আলোয় চকচক করছে অ্যাঙ্গলোসুইস।
ঝটপট কম্পিউটারে ফেলে দেখি
তখনও জলহীন হাঁসের বাচ্চাদেরকে পিঁপড়ের লাশ-এরা ময়নাতদন্তের জন্য নিয়ে আসছে
পোস্ট মর্টেম রুমে।