বন্যা ব্যানার্জীর কবিতা
আশ্বিনের বারান্দায়
আবারও মেঘে আশ্বিনের চিঠি
নীল আকাশে সোচ্চার হয়ে উঠছে অপরাজিতার আলো।নতুন মোড়কে ব্যাস্ত পূজাবার্ষিকী,ব্যাস্ত সম্পাদক ঢ়ুলুঢ়ুলু চোখে স্নান সেরে নেন ড্রয়িং রুমের রাতজাগা আলোয়।
কাশের দোলায় ঘাস ফড়িং হয়ে ওঠা,কিংবা শপিং মলের রঙিন প্রজাপতি হয়ে ওঠা বায়না গুলো মুচকি হেসে মুখ লুকোয় লখিনের বারান্দায়।মনে আছে,আমাদের সেই একদিনের পাতা সংসার!নক্ষত্রেরা বুনেছিল মখমলি রঙের বালুচরী।ফুটন্ত ভাতে সন্তুরের আলাপ আজও আশ্বিনের পালক হাতড়ায়।
চশমার কাচ জুড়ে ঘোলা হয়ে আছে সেইসব অসুখ।
কিনবো কিনবো করে আজও একটা ফুলদানি কেনা হলো না আমার।।