মুহাম্মদ মুহিদের কবিতা
নতুন আশাবাদ
জীবনের কণ্ঠক পথ মাড়িয়ে থামি বার বার
কোনো শীতল ছায়ার সীমায়।
যেন বহুদিন হয়নি কোনো কাঙ্খিত গোলাপদর্শন।
ভীড়ের ভেতর থেকে,সযত্ন পা ফেলা সময়ের হাড় ভেঙে ছুটছে জীবন।তবুও অদ্ভুত গল্পের বাড়োয়ার্রী আখ্যানে,চারিদিক থেকে উঠে আসা নানাবিধ ঘটনাবলী আর মমত্ব আঁচলের রেখে নারী করে যেন সুখ-দুখের ভাগ বাটোয়ারা।
সফল হবার অনুপ্রেরনা ভেঙে,চরম হতাশা কাটিয়ে ওঠার মোহ থেকেইতো অঙ্কুরিত হয় নতুন আশাবাদ।